ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যুব অধিকার পরিষদের নেতা মহিবুল্লাহ এনিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭৭

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

টানা অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম

পরিদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন, শ্রেণিকক্ষ ও সার্বিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও শিক্ষাকার্যক্রমে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

মহিবুল্লাহ এনিম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোমলমতি শিক্ষার্থীরা। তাই ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্রুত সংস্কার ও শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ, উপজেলা যুব অধিকার পরিষদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক টানা অতিবৃষ্টির কারণে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যুব অধিকার পরিষদের নেতা মহিবুল্লাহ এনিম

আপডেট সময় : ০৬:১৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬