ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৩

খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর ৩৬ আয়েশা কটেজ, ইকবালনগর স্কুলের পূর্ব পাশে খুলনা আর্ট একাডেমি অবস্থিত। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় সৃষ্টি। চিত্রাঙ্কনে একের পর এক সাফল্য অর্জন করে সে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা অর্জন করেছে।সপ্তসী রায় বাগমারা শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে খুলনা আর্ট একাডেমিতে নিয়মিত চিত্রাঙ্কনের প্রশিক্ষণ নিচ্ছে। চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কাছ থেকে প্রশিক্ষণ ও অনুপ্রেরণা নিয়ে নিজের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে সপ্তসী।সম্প্রতি শ্রী শ্রী শীতলা বাড়ি মন্দিরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তসী রায় তৃতীয় স্থান অর্জন করে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সে ক্রেস্ট ও সনদপত্র লাভ করে।পরবর্তীতে খুলনা জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে সপ্তসী। সেখানেও সে পঞ্চম স্থান অর্জন করে। পরপর দুটি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় সপ্তসী নিজে অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে তার বাবা-মাও মেয়ের এই অর্জনে অত্যন্ত খুশি ও গর্বিত।সপ্তসীর বাবা-মা জানান, পড়াশোনার পাশাপাশি তার চিত্রাঙ্কনের চর্চা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা মেয়ের প্রতিভা বিকাশে সব ধরনের উৎসাহ ও সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন চিত্রাঙ্কনের পাশাপাশি সপ্তসী বক্তৃতা ও গীতা পাঠের শিক্ষাও গ্রহণ করছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে ভবিষ্যতে আরও ভালো করার স্বপ্ন দেখছে সে।খুলনা আর্ট একাডেমির শিক্ষক ও সংশ্লিষ্টরা সপ্তসীর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে সপ্তসী ভবিষ্যতে চিত্রাঙ্কনে আরও বড় সাফল্য অর্জন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন

আপডেট সময় : ০৩:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬