ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৭

আমজাদ হোসেন , জয়পুরহাট প্রতিনিধিঃ

ভোটার তালিকা হালনাগাদ শেষ। তফসিল ঘোষণার আগেই গরম হয়ে উঠেছে ৪ নম্বর বড়াইল ইউনিয়নের রাজনীতির মাঠ। বিএনপির একক প্রার্থী দেওয়ার ঘোষণার মধ্যেই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা।

আর এরই ধারাবাহিকতায় নিজ গ্রামের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বিশাল মতবিনিময় সভা করলেন বিএনপি নেতা মশিউর রহমান মুর্শিদ।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বড়াইল ইউনিয়নের হিন্দা পশ্চিম ইটাইল গ্রামে আব্দুর রহমান মন্ডলের বাড়িতে পরিণত হয় জনসমুদ্রে। নারী-পুরুষের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো এলাকা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হামিদুল ইসলাম মন্ডল। সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী।

সভায় বক্তব্য রাখেন আনিসুর রহমান, তসলিমা, রাজিয়া, কামরুজ্জামান লিটন, সোহরাব মাস্টার, আজিজুল হক, ইউনুস আলী, দিলবর, কালাম ও তসলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা একবাক্যে বলেন, “মশিউর রহমান মুর্শিদের মতো ত্যাগী ও জনবান্ধব নেতাকেই বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।” আগামী নির্বাচনে তার পাশে থেকে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের বড়াইল ইউনিয়ন আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন চৌধুরী সহ ওয়ার্ড বিএনপির নেতারা।

মশিউর রহমান মুর্শিদ আবেগাপ্লুত কন্ঠে বলেন, “আমি বড়াইল ইউনিয়নের মাটি ও মানুষের সন্তান। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে দল-মতের উর্ধ্বে উঠে ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

তফসিলের আগেই এমন গণজোয়ার দেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ

আপডেট সময় : ১২:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬