ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৭

মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

গলাচিপা কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী মন্দির কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নানা সাজসজ্জা, ধর্মীয় সংগীত ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের মুখে ছিল আনন্দের হাসি, হৃদয়ে ছিল ভক্তি আর চোখেমুখে ছিল প্রিয় আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা।
শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও বয়োজ্যেষ্ঠরাও অংশ নেন এই ধর্মীয় আয়োজনে।
শোভাযাত্রার দৃশ্য যেন মনে করিয়ে দেয় ধর্ম যার যার, উৎসব সবার।

ভিন্নতা ভুলে মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। গলাচিপার মাটিতে জন্মাষ্টমীর এই আয়োজন সেই চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবতার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
শুভ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সবার প্রত্যাশা হিংসা, হানাহানি ও বিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা আরও গভীর হোক। পৃথিবী ভরে উঠুক শান্তি ও সম্প্রীতিতে।

শুভ জন্মাষ্টমী।
সকলের জীবন হোক শান্তি, ভালোবাসা ও মানবিকতায় পরিপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা

আপডেট সময় : ০৬:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬