বদরপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান (বাচ্চু) পটুয়াখালী:
পটুয়াখালী জেলার বদরপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ এর সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং আমাদের করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট সোমবার দুপুরে বদরপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কে এম এনায়েত হোসেন, নির্বাহী পরিচালক এসডিএ, সিরিন সুলতানা উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালী, সৈকত মজুমদার সৌরভ প্রোগ্রাম ম্যানেজার এসডিএ, মোঃ দেলোয়ার হোসেন দিলীপ সভাপতি উপজেলা নাগরিক ফোরাম পটুয়াখালী সদর, মাহফুজা ইসলাম সদস্য উপজেলা নাগরিক ফোরাম পটুয়াখালী সদর, সাবরিনা শাহনাজ কার্যনির্বাহী সম্পাদক উপজেলা নাগরিক ফোরাম পটুয়াখালী সদর, রিপন চন্দ্র শীল প্রশাসনিক কর্মকর্তা বদরপুর ইউনিয়ন পরিষদ, মোঃ আবদুল করিম খান সভাপতি বদরপুর ইউনিয়ন নাগরিক ফোরাম, জান্নাতুল ফেরদাউস সহ-সভাপতি বদরপুর ইউনিয়ন নাগরিক ফোরাম, সৈয়দা তানভীন জাহান প্রকল্প কর্মকর্তা নাগরিক প্রকল্প এস ডি এ, এছাড়াও উপস্থিত ছিল স্বাস্থ্য পরিদর্শক পরিবার পরিকল্পনা পরিদর্শিকা আনসার ভিডিপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় জি এফ এ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এম জে এফ ও আমরাই পারি জোট we can এর সহযোগিতায় পটুয়াখালী সহ দেশের ৬টি জেলায় ১২টি উপজেলার ২৪টি ইউনিয়নে National Advancement for Governance and Rights Initiatives in Communities শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এই প্রকল্পের মধ্য দিয়ে স্থানীয় নাগরিক সমাজ প্রান্তিক জনগণের অধিকার রক্ষায় কাজ করছে।
“স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকারি সেবা নিশ্চিত করি, নারী শিশু অধিকার ও নিরাপত্তা রক্ষা করি এবং অংশগ্রহণমূলক সমাজ গঠনের মাধ্যমে এসডিজি ৫ ও এসডিজি ১৬ অর্জনে একসঙ্গে কাজ করি”

















