ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬০

খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালক হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত জনাব মোঃ হোসেনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ (সিইউসি) পরিবার।

সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সিইউসি পরিবারের পক্ষ থেকে নবাগত উপপরিচালক জনাব মোঃ হোসেনুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর কর্মজীবন কামনা করা হয়।

সৌজন্য সাক্ষাতে সিইউসি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন, প্রচার সম্পাদক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং সিইউসি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সিইউসি পরিবারের সদস্যরা সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সিইউসি স্কুলের শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নবাগত উপপরিচালককে অবহিত করেন। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবাগত উপপরিচালক জনাব মোঃ হোসেনুর রহমান সিইউসির সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটির ইতিবাচক ভূমিকা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে সিইউসি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন নবাগত উপপরিচালক মহোদয় জনাব মোঃ হোসেনুর রহমানকে মিষ্টিমুখ করান। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন।

সিইউসি পরিবারের পক্ষ থেকে নবাগত উপপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফল কর্মজীবন এবং সমাজসেবামূলক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১২:৫৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬