ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার সেলের আহ্বায়ক হলেন পটুয়াখালীর কৃতি সন্তান কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭৮

স্টাফ রিপোর্টার:

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার সেল-এর আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালী জেলার কৃতি সন্তান কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও গণমুখী করার লক্ষ্যে সভাপতি মোঃ নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুন-এর অনুমোদনক্রমে নতুন এ সেল গঠন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই, ২০২৬) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক বার্তা, জনসম্পৃক্ত কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচি দেশব্যাপী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার জন্য এই মিডিয়া ও প্রচার সেল গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম-কে আহ্বায়ক এবং মোঃ আশরাফুল রায়হান-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রায়হান, আনয়ার হসেন, ইঞ্জি. আতিকুর রহমান, মোহাম্মাদ আলী তোহা, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন চৌধুরী এবং আসাদুজ্জামান নুর।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় কর্মী ও সংগঠক হিসেবে পরিচিত কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিমের এ দায়িত্বপ্রাপ্তিকে পটুয়াখালী জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দলীয় কর্মকাণ্ডকে আরও বেগবান করার পাশাপাশি পটুয়াখালীর ভাবমূর্তিও উজ্জ্বল করবেন।

দলের নেতারা জানান, গণঅধিকার পরিষদের আদর্শ, নীতি ও কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মিডিয়া ও প্রচার সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে আহ্বায়ক হিসেবে কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিমের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতা দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তিটি গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত। দলের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর পানির ট্যাংক, পুরানা পল্টন, ঢাকা-১০০০-এ অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার সেলের আহ্বায়ক হলেন পটুয়াখালীর কৃতি সন্তান কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম

আপডেট সময় : ১১:০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬