ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৪

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক, সিইউসি সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও সিইউসি স্কুলের হ্যান্ড রাইটিং প্রশিক্ষক বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় সিইউসি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিইউসি সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী ধনঞ্জয় রায়ের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সিইউসির কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে ধনঞ্জয় রায় সিইউসি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন তাঁর জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। শিক্ষার্থীদের হাতের লেখার মানোন্নয়নের পাশাপাশি তাদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বিকাশে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সিইউসি সভাপতি মোঃ শাহিন হোসেন বলেন, ধনঞ্জয় রায়ের এই অর্জন সিইউসি পরিবার ও বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে খুলনা বিভাগে হাতের লেখা শিক্ষার আরও উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পক্ষ থেকে এ সম্মাননা ও সংবর্ধনার জন্য সিইউসি পরিবারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬