ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

গলাচিপায় ৩০ বছরেরও উন্নয়ন হয়নি কাঁচা সড়কের, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫৭

মোঃ মেহেদী হাসান বাচ্চু পটুয়াখালী :
গলাচিপা উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের কাচারিকান্দা গ্রামের বিরেন চন্দ্র ভদ্র বাড়ি প্রায় ৩০ বছর পর্যন্ত আদা কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।‎

‎সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা ও পানিতে ডুবে যায়। ফলে সাধারণ মানুষ অচল হয়ে পড়ে এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে তাদের। এতে নিয়মিত শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তিও বাড়ছে।‎

‎স্থানীয় বিরেন চন্দ্র ভদ্র বলেন, এই রাস্তাটি এখন যেন একটি যুদ্ধক্ষেত্র। প্রতিদিন কষ্ট করে তাদের যাতায়াত করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়লে দ্রুতই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা সম্ভব বলে আমরা আশা করছি।”‎

‎স্থানীয় বাসিন্দ জানান, শুধু শিক্ষার্থী নয়, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রেও এই সড়কের বেহাল অবস্থা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কোনো মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।‎

‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকশ পরিবারকে।‎ ‎এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। এ বিষয়ে রতনদি তালতলী ইউনিয়নের কাচারি কান্দা গ্রামের ৫ নম্বর ওয়াডের ইউপি সদস্য মিজানুর দেওয়ান বলেন, আসলেই বীরেন চন্দ্র ভদ্রের বাড়ির রাস্তাটি অকেজ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে জানানো হয়েছে। এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত প্রায় দু থেকে আড়াইশো মানুষ যাতায়াত করে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা খান বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গলাচিপায় ৩০ বছরেরও উন্নয়ন হয়নি কাঁচা সড়কের, চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় : ০৪:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬