২৪ বছরের তরুণের জীবন বাঁচাতে জরুরি ‘বি+’ হার্ট ডোনার প্রয়োজন
- আপডেট সময় : ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জেলার পীরগঞ্জ উপজেলার ২৪ বছর বয়সী তরুণ সাইমুন খান। মারাত্মক হার্ট ফেইলিউরে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের মতে, তাকে বাঁচানোর একমাত্র উপায় হার্ট ট্রান্সপ্ল্যান্ট বা হৃদপিণ্ড প্রতিস্থাপন। রোগীর রক্তের গ্রুপ বি পজিটিভ (B+)।
এই পরিস্থিতিতে সাইমুনের পরিবার দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালের আইসিইউ কর্তৃপক্ষ, চিকিৎসক এবং সর্বস্তরের মানবিক মানুষের কাছে জরুরি আবেদন জানিয়েছে।
পরিবারের পক্ষে আশিক খান নিতু ও লিয়াকত আলী খান জানান, আইন ও চিকিৎসা বিধি অনুযায়ী কোনো ব্যক্তির ‘ব্রেন ডেথ’ ঘোষিত হলে এবং তার রক্তের গ্রুপ বি পজিটিভ হলে সেই হৃদপিণ্ড দান করে সাইমুনকে নতুন জীবন দেওয়া সম্ভব।
ডোনারের যোগ্যতা:
– রক্তের গ্রুপ: বি পজিটিভ (B+)
– বয়স: ২০ থেকে ৩০ বছরের মধ্যে
– শর্ত: চিকিৎসক দ্বারা ‘ব্রেন ডেথ’ প্রমাণিত হতে হবে এবং পরিবারের সম্মতি থাকতে হবে
আইনি ও প্রাতিষ্ঠানিক সকল প্রক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পরিবার।
যোগাযোগ:
মোবাইল: 01740-302888
WhatsApp: 01710-231584
যোগাযোগকারী: সাইমুন খানের পরিবার
ঠিকানা: পীরগঞ্জ, ঠাকুরগাঁও

















