লোহাগাড়ায় চতুর্থ ধাপে এক হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন বিএনপি নেতা ফৌজুল কবির ফজলু
- আপডেট সময় : ১০:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সম্প্রতি টানা বর্ষণে সৃষ্ট বন্যায় লোহাগাড়ায় ক্ষতিগ্রস্ত অসহায়-মানুষের পাশে চতুর্থ দফায় ত্রান সহায়তা নিয়ে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
(১৯জুলাই) রবিবার বিকালে উপজেলার আমিরাবাদস্থ রুপসী কমিউনিটি সেন্টার প্রাঙনে আয়োজিত উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ,জি,এম মফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি এস এম জকরিয়া,জেলা যুবদলের সাবেক সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আহমদুর রহমান,বাহাদুর চৌধুরী,এহসান আব্দুল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব রমজানুল কবির জয়,বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ সেলিম,মোঃ সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কায়েস উদ্দিন,শ্রমিক দলের নেতা ইসহাক কোম্পানী,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন,শাকিল মোঃ নয়ন,সদস্য ইকবাল হোসেন,আমিনুল ইসলাম আমিন,মোঃ আরিফ,মোঃ ইসমাইল,যুবদল নেতা দিদার হোসেন,মোঃ মাঈন উদ্দিন,মোঃ কায়রুল ইসলাম ও কৃষক দল নেতা জসিম উদ্দিনসহ অন্যন্যরা।

















