ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

তানিয়া হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৫

পটুয়াখালী প্রতিনিধি: গৃহবধূ তানিয়াকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ (১৯ জুলাই) পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ জুলাই ২০২৬, সকাল ১২টায় পটুয়াখালী সদরস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে নিহত তানিয়ার পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসী এবং পটুয়াখালীর জৈনকাঠী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা গৃহবধূ তানিয়াকে নির্যাতনের পর হত্যার অভিযোগে জড়িত সকল ব্যক্তির দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাবেন। একই সঙ্গে তারা এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানাবেন।

আয়োজকদের ভাষ্য, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

ভুক্তভোগীর পরিবার ও জৈনকাঠীবাসীর পক্ষ থেকে জেলার সর্বস্তরের সচেতন নাগরিককে মানববন্ধনে অংশ নিয়ে ন্যায়বিচারের দাবিতে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তানিয়া হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন আজ

আপডেট সময় : ১২:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬