ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

আসন্ন গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে জনমুখে আলোচনায় সাবেক চেয়ারম্যান গোলাম গাউস তালুকদার (নিপু)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩৯

মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আসন্ন ২নং গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে।

জনসাধারণের মুখে মুখে সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর মধ্যে অন্যতম সাবেক চেয়ারম্যান গোলাম গাউস তালুকদার (নিপু)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি একাধিকবার গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি একজন নির্ভীক সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেন।

দরিদ্র, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে অনেকে মন্তব্য করেন।

এছাড়াও তিনি অতীতে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গলাচিপা উপজেলা সরকারি হাসপাতালের খাদ্য ঠিকাদার এবং গলাচিপা সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের দাবি, তাঁর উদ্যোগে গোলখালী ইউনিয়নের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে।
ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, “আগেও নিপু ভাই চেয়ারম্যান ছিলেন।

এখন ইউনিয়নের সীমানা পুনর্বিন্যাসের ফলে নতুন বাস্তবতায়ও আমরা মনে করি, তিনি নির্বাচনে অংশ নিলে জনগণের ব্যাপক সমর্থন পাবেন। তাঁর অভিজ্ঞতা ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

এ বিষয়ে গোলাম গাউস তালুকদার (নিপু) বলেন, “আমি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি শুধু চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করতে চাই না; আমি জনগণের একজন সেবক হয়ে থাকতে চাই।

যদি গোলখালী ইউনিয়নের মানুষ আমাকে সেই সুযোগ দেন, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকতে চাই।

আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “আমি বাবা-মাকে হারিয়ে আজ এতিম। তাঁদের শূন্যতা কখনো পূরণ হবে না।

তবে আমি বিশ্বাস করি, গোলখালী ইউনিয়নের মানুষই আমার আপনজন। তাঁদের সেবা করতে পারলে তাঁদের মাঝেই আমি আমার বাবা-মায়ের ভালোবাসা ও সুখ খুঁজে পাব।

তবে উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্থানীয়দের মতামত ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তুলে ধরা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আসন্ন গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে জনমুখে আলোচনায় সাবেক চেয়ারম্যান গোলাম গাউস তালুকদার (নিপু)

আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬