পটুয়াখালীতে মৎস্য ডিপার্টমেন্ট এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৫৮০০ মিটার জাল জব্দ
- আপডেট সময় : ০৪:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান (বাচ্চু)পটুয়াখালী:
পটুয়াখালী সদর উপজেলা মৎস্য ডিপার্টমেন্ট এবং কোস্টগার্ড এর যৌথ অভিযানে ৫৮০০ মিটার জাল জব্দ করা হয়েছে।
১৫ জুলাই রোজ বুধবার দুপুরে জব্দকৃত ৫৮০০ মিটার জাল কোস্টগার্ড স্টেশনে জনসম্মুখে আগুনে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎস্য অফিসের মোঃ মিলন, কোস্টগার্ডের কর্মকর্তারা।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে মৎস্য সম্পদ রক্ষায় জেলার বিভিন্ন নদীতে মৎস্য সম্পদ রক্ষা করার জন্য প্রতিনিয়ত এ অভিযান চলমান রয়েছে। প্রতি বছরের মতো মৎস্য সম্পদ রক্ষায় পটুয়াখালী মৎস্য অধিদপ্তর কর্তৃক জেলা মৎস্য অফিসারের নির্দেশে যেসব নদীতে গরজাল, বেড়জাল, কারেন্ট জাল ও ছোট মাছ ধরার সব ধরনের জাল নিষিদ্ধ হওয়ায় পটুয়াখালী নদীগুলোতে মৎস্য অধিদপ্তর এবং কোস্টগার্ড প্রতিনিয়ত তাদেরই অভিযান পরিচালনা করে থাকেন ।তারই ধারাবাহিকতায় অবৈধ জালের উপর এধরনের অভিযান অব্যাহত থাকবে।


















