ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

কোটি টাকার সাপের বিষ পটুয়াখালী খামারে, নেই বাজার জাতের সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৮

মোঃ মেহেদী হাসান (বাচ্চু)পটুয়াখালী:

একসময় বিষধর সাপ দেখলেই আতঙ্কে মানুষ তা পিটিয়ে মেরে ফেলত। অথচ সেই সাপের বিষই এখন চিকিৎসাবিজ্ঞানে কোটি টাকার সম্পদ। জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম তৈরির প্রধান উপাদান এই ভেনমের জন্য বাংলাদেশকে প্রতি বছর বিদেশের ওপর নির্ভর করতে হয়। তবে দেশের মাটিতেই উৎপাদিত সাপের বিষ বাজারজাতের সুযোগ না পেয়ে পড়ে আছে অবহেলায়। পটুয়াখালীর এক উদ্যোক্তার গড়ে তোলা ‘বাংলাদেশ স্নেক ভেনম’ খামারটি সরকারি নিবন্ধন পেলেও সহযোগিতা ও নীতিগত জটিলতায় এখনো বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাচ্ছে না এখান থেকে উৎপাদিত ভেনম।

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক বিশ্বাস দীর্ঘদিন ধরে বিষধর সাপ সংরক্ষণ ও ভেনম সংগ্রহের কাজ করে আসছেন। তার প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ স্নেক ভেনম’ খামারে বর্তমানে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ থেকে নিয়মিত ভেনম সংগ্রহ করা হলেও তা বাণিজ্যিকভাবে ব্যবহার বা বাজারজাত করা সম্ভব হচ্ছে না।

খামারটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, আব্দুর রাজ্জাক বিশ্বাসের নিজ বাড়ির সামনেই গড়ে উঠেছে সাপের এই খামার। একটি ঘরের ভেতরে ছোট ছোট খাঁচায় রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। প্রতিটি খাঁচা অনেকটা লকারের মতো। সামনে লেখা রয়েছে সাপের প্রজাতির নাম ও প্রয়োজনীয় তথ্য। খামারের শ্রমিকরা নিয়মিত সাপগুলোর পরিচর্যা করছেন।

খামারটিতে রয়েছে কিং কোবরা, পাইথন, পঙ্খীরাজ, কালকুলিন, সাদা গোখরা, কেউটে, রাসেলস ভাইপার, দাঁড়াশ, বাসুয়া, পদ্ম গোখরা, বিষঝুড়ি ও গোঁড়াসহ বিভিন্ন প্রজাতির আড়াই শতাধিক বিষধর সাপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটি টাকার সাপের বিষ পটুয়াখালী খামারে, নেই বাজার জাতের সুযোগ

আপডেট সময় : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬