ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

জুয়া খেলার অভিযোগে গলাচিপায় পাঁচজন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬৯

মোঃ মেহেদী হাসান (বাচ্চু)পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় জুয়া আইনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টা ৫৫ মিনিটে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া খেয়াঘাট সংলগ্ন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উত্তর পাশে জনৈক নিজামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ লিমন হাওলাদার (৩৫), পিতা মোঃ নুরুল ইসলাম হাওলাদার; মোঃ সান্টু হাওলাদার (৪৫), পিতা মৃত তোজাম্বর আলী হাওলাদার; মোঃ জুয়েল তালুকদার (৪২), পিতা মৃত আলমাস তালুকদার; মোঃ ওয়াসিম হাওলাদার (৪২), পিতা মোঃ রাজ্জাক হাওলাদার এবং মোঃ খলিলুর রহমান (৩০), পিতা মোঃ শের আলী হাওলাদার। তারা সবাই গলাচিপা থানাধীন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুয়া খেলার অভিযোগে গলাচিপায় পাঁচজন গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬