ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

হ্যান্ডরাইটিং এসোসিয়েশন-এর খুলনা বিভাগের সভাপতি হিসেবে ধনঞ্জয় রায়কে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫৯

বিশেষ প্রতিনিধি:
হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাহী সদস্য ও খুলনা বিভাগের সভাপতি হিসেবে শিক্ষাবিদ ও হাতের সুন্দর লেখা প্রশিক্ষক ধনঞ্জয় রায় নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী মিলন বিশ্বাস।এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “ধনঞ্জয় রায়ের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং খুলনা বিভাগের শিক্ষা ও হাতের সুন্দর লেখা আন্দোলনের জন্য একটি গৌরবময় স্বীকৃতি। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি-এর মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, শুদ্ধ বানানচর্চা এবং মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। এছাড়াও খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তিনি সম্পৃক্ত থেকে হাতের সুন্দর লেখা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। একই সঙ্গে তিনি খুলনা আর্ট একাডেমির হাতের লেখা বিভাগের একজন প্রশিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর এই স্বীকৃতি আমাদের সকলের জন্য আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার।”তিনি আরও বলেন, “ধনঞ্জয় রায়ের নেতৃত্বে খুলনা বিভাগে হাতের সুন্দর লেখা চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবে এমনটাই আমাদের প্রত্যাশা। তাঁর অভিজ্ঞতা, নিষ্ঠা ও কর্মদক্ষতা হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।”খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ধনঞ্জয় রায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়। পাশাপাশি হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নবনির্বাচিত নির্বাহী সদস্য ও খুলনা বিভাগের সভাপতি হিসেবে তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হ্যান্ডরাইটিং এসোসিয়েশন-এর খুলনা বিভাগের সভাপতি হিসেবে ধনঞ্জয় রায়কে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন

আপডেট সময় : ০৬:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬