ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে হামলায় আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯৮

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় বাড়িঘর ভাংচুরসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে। এতে আহত পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন।
আহত পরিবারসহ স্থানীয়রা জানান, বিগত ২০২৩ সালে বাগময়না গ্রামের মোঃ ছানু মিয়ার ছেলে মোঃ সুজন আলীর সঙ্গে একই গ্রামের মৃত ইজাজুল ইসলামের কন্যা যুক্তরাজ্য প্রবাসী ইশরাত আক্তার ইলার বিয়ে হয়। বিয়ের পর প্রবাসী স্ত্রী ইশরাত আক্তার ইলা তার স্বামী মোঃ সুজন আলীকে যুক্তরাজ্যে নিয়ে যায়। সেখানেও প্রায় এক বছর তাদের সুখী সংসার ছিল। তবে যুক্তরাজ্যে খৃষ্টান মেয়ের সাথে কাজ করতো সুজন আলী। এ নিয়ে তার স্ত্রী তাকে সন্দেহ করতো। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর সুজন আলীকে যুক্তরাজ্যে থাকতে দিবে না বলে তার স্ত্রী ও তার লোকজন সুজন আলীকে নানাভাবে হয়রানী করতে থাকে। এক পর্যায়ে তাদের ভয়ে বাংলাদেশে থাকাকালীন সময়ে ব্যাংক লোনের ঋণের বুঝা মাথায় নিয়ে নিরুপায় হয়ে সুজন আলী ইটালীতে গিয়ে আশ্রয় নেয়। এতেও তার স্ত্রী শান্ত হননি। বর্তমানে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের সুজন আলীর বাড়িঘরে হামলা চালায় সুজন আলীর স্ত্রী ইশরাত আক্তার ইলার ভাই প্রভাবশালী ব্যক্তি আল আমিনের লোকজন। গত ১৫ জুলাই বুধবার দিন দুপুরে হামলায় সুজন আলীর বয়োবৃদ্ধ পিতা মোঃ ছানু মিয়াসহ একই পরিবারের ৩ জন আহত হন। ভাংচুর করা হয় বাড়িঘর। হামলায় আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এমতাবস্থায় হামলাকারীদের কবল থেকে বাঁচতে রীতিমতো আত্মগোপনে আছেন সুজন আলীর আহত পিতা মোঃ ছানু মিয়া। বর্তমানে সুজন আলীর শ্বশুর বাড়ির প্রভাবশালী লোকজনের অব্যাহত হুমকিতে সুজন আলী দেশে ফিরলেও নিরাপদ নয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে হামলায় আহত ৩

আপডেট সময় : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬