ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

পটুয়াখালীতে ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯১

মো: মেহেদী হাসান (বাচ্চু )পটুয়াখালী :

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে ১৫ জুলাই বুধবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মেলা স্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন ড. মোঃ শহীদ হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ সহ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার যে পাঁচ কোটি বৃক্ষরোপনের সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত। সরকারের কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ও প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ করা। পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরোপণ করা গেলে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পাবে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়া বৃক্ষ থেকে আমরা আরো অনেক সুবিধাও পাবো। তাই প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য সরকারের উদ্যোগের পাশাপাশি নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপন করা।
জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ এর যৌথ উদ্যোগে ১৫ জুলাই হতে ২১ জুলাই এই ৭ দিন সকাল ১০ থেকে রাত ৮ পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের চারার সমারহ নিয়ে সরকারি-বেসরকারি ২৫টি স্টল অংশগ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীতে ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন 

আপডেট সময় : ০৭:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬