বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দুমকিতে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান (বাচ্চু )পটুয়াখালী:
দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের
আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
১২ জুলাই বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা বিভাগ, দুমকির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, এছাড়া লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















