ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

বাউফলে রেজাউল ফকিরের স্ত্রী নিখোঁজ, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১৬

মোঃ মেহেদী হাসান (বাচ্চু)পটুয়াখালী:

বাউফলে বিয়ের মাত্র এক বছর তিন মাসের মাথায় দোলা মনি (১৯) নামের এক নববধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
গত ১১ জুলাই (শনিবার) সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি মলিনা (৫১) বাদী হয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেছেন, যার জিডি নং- ৬০৩ (তারিখ: ১২/০৭/২০২৬)।

জিডি সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙড়া গ্রামের বাসিন্দা মলিনার বড় ছেলে মো. রেজাউল ফকির (৩৩) ঢাকায় ব্যবসা করেন। বিগত ১ বছর ৩ মাস পূর্বে গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামের সর্দারের মেয়ে দোলা মনির সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূ দোলা মনি গ্রামের বাড়িতে শাশুড়ির সঙ্গেই বসবাস করছিলেন।

​জিডিতে শাশুড়ি উল্লেখ করেন, গত ১০ জুলাই রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন ১১ জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে জেগে মলিনা দেখতে পান যে তাঁর পুত্রবধূ দোলা মনি নিজ কক্ষে নেই। এরপর গ্রামের চারপাশ এবং পুত্রবধূর বাবার বাড়িসহ সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে দীর্ঘ খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিরুপায় হয়ে অবশেষে শাশুড়ি বাউফল থানার শরণাপন্ন হন।

​নিখোঁজ গৃহবধূর বিবরণ: দোলা মনির বয়স ১৯ বছর, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, মাথার চুল প্রায় ২ ফুট লম্বা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য স্বাভাবিক। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল হলুদ রঙের কামিজ ও ওড়না। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

​বাউফল থানার ডিউটি অফিসার মো. জাফর ইকবাল জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাউফলে রেজাউল ফকিরের স্ত্রী নিখোঁজ, থানায় জিডি

আপডেট সময় : ০৪:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬