ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

নলুয়াবাগী ইউনিয়নের চেয়ারম্যান পদে আকন মো. আবু সাঈদকে আবারও দেখতে চান সাধারণ মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৪

মোঃ নাসির উদ্দিন বিশেষ,প্রতিনিধিঃ
গলাচিপা পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সম্ভাব্য নবগঠিত নলুয়াবাগী ইউনিয়ন ঘিরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

ইউনিয়নটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পর থেকেই স্থানীয়দের একাংশের মুখে মুখে ঘুরছে একটি নাম আকন মো. আবু সাঈদ।

অনেকেই মনে করছেন, নবগঠিত এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসেবে তাঁকেই দেখতে চান তারা।

বর্তমানে তিনি ০২ নং গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং গণ অধিকার পরিষদ নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়নের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং ইউনিয়ন বিভক্তির দাবিতে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয়দের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে এলাকাবাসীর দাবি।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আকন মো. আবু সাঈদ বলেন,
“আমি নলুয়াবাগী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবো, ইনশাআল্লাহ।

নলুয়াবাগী ইউনিয়ন প্রতিষ্ঠার পেছনে আমি নিরলসভাবে কাজ করেছি।

গণ অধিকার পরিষদের সভাপতি জননেতা নূরুল হক নূর ভাইয়ের সহযোগিতা ও দিকনির্দেশনায় এ উদ্যোগ সফলতার পথে এগিয়েছে।

আমার স্বপ্ন, নলুয়াবাগীকে একটি আধুনিক, সুশাসিত ও রোল মডেল ইউনিয়নে পরিণত করা।

তিনি আরও বলেন, “বৃহত্তর গোলখালী ইউনিয়নের মোট ভোটার প্রায় ৩৩ হাজার ৫৯৭ জন এবং জনসংখ্যা প্রায় ৬৩ হাজার।

সম্ভাব্য নলুয়াবাগী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ হাজার ১৫৬ জন এবং জনসংখ্যা প্রায় ২০ হাজার ৫০০।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ইউনিয়ন প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আমি বিশ্বাস করি।

আকন মো. আবু সাঈদ জানান, তিনি বৃহত্তর গোলখালী ইউনিয়নের সাংগঠনিক নলুয়াবাগী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি বলেই গোলখালী ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এসেছে।

এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। আমি চাই মানুষের সেবার মাধ্যমে নলুয়াবাগী ইউনিয়নকে উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণের একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।

সবার কাছে আমার জন্য দোয়া কামনা করছি।
এদিকে সম্ভাব্য নবগঠিত নলুয়াবাগী ইউনিয়নকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তাদের প্রত্যাশা, নতুন ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নলুয়াবাগী ইউনিয়নের চেয়ারম্যান পদে আকন মো. আবু সাঈদকে আবারও দেখতে চান সাধারণ মানুষ

আপডেট সময় : ০২:৪২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬