আঠারগাছিয়া ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. ফেরদাউস মোল্লার আহ্বান: ১৮ জুলাই ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করুন
- আপডেট সময় : ১০:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন আঠারগাছিয়া ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. ফেরদাউস মোল্লা।
এক বিবৃতিতে তিনি বলেন, দেশের জনগণের ন্যায্য অধিকার, সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদ ও গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এবং “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে।
এ সময় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ”। তিনি আগামী ১৮ জুলাইয়ের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে সকল নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মো. ফেরদাউস মোল্লা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিতব্য এ সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটবে এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এটি একটি গুরুত্বপূর্ণ গণসমাবেশ হিসেবে ভূমিকা রাখবে।


















