ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত- সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা তফসিলের আগেই দৌড়ঝাঁপ:ক্ষেতলাল, বড়াইলের চেয়ারম্যান হতে গ্রামবাসীর কাছে দোয়া চাইলেন মুর্শিদ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, বাংলাদেশ রেলওয়ে সোসাইটি

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মঈনকে ঘিরে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮১

মোঃ নাসির উদ্দিন বিষেশ প্রতিনিধি, পটুয়াখালী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান মঈন।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে এখন তাঁর নাম উচ্চারিত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নে আন্তরিক আগ্রহের কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করায় তাঁর প্রতি মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করেন, আগামী দিনে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে গোলখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হতে পারে।

বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং যুবসমাজের কর্মসংস্থানের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
মোঃ মোস্তাফিজুর রহমান মঈন বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

জনগণ যদি তাদের মূল্যবান ভোট ও আস্থার মাধ্যমে আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গোলখালী ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মঈনকে ঘিরে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি

আপডেট সময় : ০৬:৪১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬