গলাচিপার গোলখালী ইউনিয়নের সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মু. খলিলুর রহমান (রাসেল)
- আপডেট সময় : ০৬:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মু. খলিলুর রহমান (রাসেল)।
তাঁর এ নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মু. খলিলুর রহমান (রাসেল) দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর সততা, কর্মদক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মু. খলিলুর রহমান (রাসেল) বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং একটি আধুনিক, সুন্দর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।”
এলাকাবাসীর বিশ্বাস, নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে সুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।
মু. খলিলুর রহমান (রাসেল)-এর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর সফল নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল।


















